টিকা দেওয়া হচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

Manual1 Ad Code

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় সকাল সাড়ে ৯টায় এ টিকা কার্যক্রম শুরু হয়।

Manual8 Ad Code

মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে ৬০০ শিক্ষার্থী টিকা নিতে প্রস্তুত আছে। তাদের মধ্যে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থী রয়েছে ৫০০ জন এবং ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থী রয়েছে আরও ১০০ জন।

Manual1 Ad Code

কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সরকার সফলতার সঙ্গে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ ধাপে সারাদেশে বাদ পড়া সবাইকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code