ডিসিইএ এর কালচারাল কমিটির প্রথম সভায় মহড়ার তারিখ নির্ধারন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজার্সি প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ডিসিইএ এর কালচারাল কমিটির  প্রথম সভা অনুষ্ঠিত হয় আইগ্লোবল ইউনিভাসিটির অডিটোরিয়ামে গত  ৯ জানুয়ারী । কালচারাল কমিটির সমন্বয়ক হিরন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক আবু রুমী, সদস্য প্রিয়লাল কর্মকার, শরাফত হোসেন বাবু, মিজানুর রহমান, তসলিম হোসেন, ক্লিমেন্ট গোমেজ ও ইভেন্ট কোঅর্ডিনেটর সামছুদ্দীন মাহমুদ।

সভায় আগামী ১৯ ফেব্রুয়ারি,  ২০২২ তারিখ ডিসিইএর  একুশে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অনুষ্ঠানের সেগমেন্ট গুলি নির্ধারন এবং নাচ, গান ও কোরাস অনুষ্ঠানের রিহার্সাল নিয়ে বিস্তারিত  আলোচনা হয়।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সভায় সর্বসম্মতভাবে আগামী ১৯শে ফেব্রুয়ারি  পর্যন্ত ৭ টি রিহার্সাল এর তারিখ ও সময়  নির্ধারন করা হয়। তারিখগুলো   হলো জানুয়ারী ১৬, জানুয়ারী ২৩, জানুয়ারী ৩০,  ফেব্রুয়ারি ৬ ফেব্রুয়ারি ১২,  ফেব্রুয়ারি ১৩ এবং স্টেজ রিহার্সালের জন্য ১৮ ফেব্রুয়ারি  নির্ধারন করা হয়। উক্ত তারিখে নাচের জন্য দুপুর ২টা এবং গানের রিহার্সালের জন্য বিকাল ৩টায়  আইগ্লোবল ইউনিভাসিটির অডিটোরিয়াম, ৮১৩৩ লিসবার্গ পাইক, রুম ২৩০, ভিয়েনা, ভার্জিনিয়া ২২১৮২ এ সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code