নিউইয়র্কে বাংলাদেশি মোদাসসের হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ৩৫০০ ডলার পুরষ্কার ঘোষণা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

নিউইয়র্কে ওজন পার্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি খন্দকার মোদাসসের নিহতের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে নিউইয়র্ক পুলিশ ৩৫০০ ডলার (৩ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে।
নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় বুধবার সকালে ব্রুকলিনে নিজ বাড়ির সামনেই তাকে গুলি করা হয়। নিহত ব্যক্তি তার হোন্ডা সিআরভি গাড়ি থেকে নামার পরপরই এক অজ্ঞাত বন্দুকধারী তার মাথায় গুলি করে। সাইপ্রেস হিলস সেকশনের গ্লেনমোর অ্যাভিনিউর কাছে ফোরবেল স্ট্রিটে মোদাসসারের নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বাংলাদেশি মোদাসসের নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code