নতুন ফ্র্যাঞ্চাইজিতে পুরানো রুপে দুর্দান্ত মুস্তাফিজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যাত্রা। আইপিএল অভিষেকে আরসিবির বিপক্ষে ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ।

Manual4 Ad Code

চলতি মৌসুমে নতুন আরেক ফ্র্যাঞ্চাইজি পেলেন মুস্তাফিজ। প্রথমবারের মতো দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন বাংলাদেশি এই পেসার। নতুন ফ্র্যাঞ্চাইজিতে সেই পুরানো মুস্তাফিজকেই যেন খুঁজে পাওয়া গেল। এবার বরং আরও দুর্দান্ত ছিলেন টাইগার এই পেসার।

Manual1 Ad Code

গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি আইপিএলে প্রথমবারের মতো মাঠে নামলেন মুস্তাফিজ। আর নেমেই ৪ ওভারে মাত্র ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন টাইগার পেসার।

Manual1 Ad Code

মুস্তাফিজ অসাধারণ বোলিং করলেও তার দল দিল্লির বাকি বোলারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পেলো গুজরাট। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ তোলে গুজরাট। দলটির পক্ষে শুভমান গিল ৪৬ বলে ৬ চার ও ৪ ছয়ে করেন ৮৬ রান। এছাড়াও হার্দিক পান্ডিয়া ৩১ ও ডেভিড মিলার অপরাজিত ২০ রান করেন।

Manual3 Ad Code

দিল্লির হয়ে মুস্তাফিজ ছাড়া খলিল আহমেদ ৩৪ রানে নেন ২ উইকেট। ১৭২ রানের লক্ষ্যে মাঠে নামবে ঋষভ পান্তের দিল্লি।

প্রথম আইপিএল যাত্রায় চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন মুস্তাফিজ। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার। এবারও শুরুটা দারুণ করলেন মুস্তাফিজ। এবারও কী তবে? সময়ের কাছেই উত্তরটি তোলা থাকলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code