ঢাকা থেকে সিলেটগামী বিমানে ত্রুটি, পুনরায় ঢাকায় অবতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় ফের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সোমবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরে অন্য ফ্লাইটে সিলেট ফেরেন যাত্রীরা।

জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০৫ ফ্লাইট প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে উড়াল দেয়। কিন্তু উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

Manual5 Ad Code

এসময় যাত্রীদের বিষয়টি জানানো হলে তাদের মধ্যে অজানা আতঙ্কের সৃষ্টি হয়। তবে কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি ফের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গিয়ে জরুরি অবতরণ করে।

Manual1 Ad Code

পরে বিমান কর্তৃপক্ষ আরেকটি ফ্লাইটে যাত্রীদের সিলেটে পৌঁছে দেয়। সে ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে রাত ১১টা ৩৮ মিনিটে এসে পৌঁছে।

ত্রুটি দেখা দেওয়া সেই বিমানে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ সেলিম ও তাঁর পরিবারের সদস্যরা এবং জেলা আওয়ামী লীগ নেতা মুবাশ্বির হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুবাশ্বির হোসেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code