জীবাণুনাশক ট্যানেল স্থাপন করলো দীপশিখা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রাণঘাতী কোভিড- ১৯ করোনা ভাইরাসে বিশ্বে বাড়ছে মৃত্যুর মিছিল। সেইসাথে বিশেষজ্ঞ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শে পৃথিবীব্যাপী চলছে ভাইরাস ধংসের নানা কার্যক্রম। সাবান পানি দিয়ে হাত ধোয়া, জীবাণুনাশক স্প্রে করা, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নানা নির্দেশনা। বাংলাদেশেও সরকারি বেসরকারী উদ্যোগে চলছে নানা কার্যক্রম। এর ধারাবাহিকতায় এবার ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত করতে মৌলভীবাজার জেলায় এই প্রথম জীবাণুনাশক টানেল স্থাপন করলো শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার।
এটি সংয়ক্রিয় ভাবে জীবানুনাশক ছিটিয়ে এর ভিতরে থাকা ব্যাক্তিকে জীবাণু মুক্ত করে তোলে। এটিকে বলে Disinfection Tunnel কোনো ব্যাক্তি এই জীবাণুনাশক ট্যানেলে প্রবেশের সময় সংয়ক্রিয় ভাবে এর ভিতরে প্রবেশ করা ব্যাক্তিকে ৩৬০ ডিগ্রী এ্যাঙ্গেলে ঘোরে জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করে তোলে। এটি প্রাণঘাতী করোনা ভাইরাসসহ সকল প্রকার ভাইরাস ধংস করে।
এ ব্যাপারে দীপশিখার পরিচালক ডা. নিবাস চন্দ্র পাল এ প্রতিবেদককে জানান, আমাদের এখানে মূলত গর্ভকালীন মা ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অসংখ্য গর্ভকালীন মায়েরা এখানে স্বাস্থ্য পরামর্শ নিতে আসেন। অনেকে আবার প্রয়োজনে ভর্তি থাকেন সেন্টারে। তাই কোভিড- ১৯ বা করোনা ভাইরাস থেকে এখানে আগতদের সুরক্ষা দিতেই মূলত আমাদের এই প্রচেষ্টা। তাছাড়া আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের আমরা ইতিমধ্যেই পিপিইসহ সকল স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছি এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করছি সকলেই। আমরা আশা করছি বৈশি^ক এই মহামারি অচিরেই কেটে যাবে সৃষ্টিকর্তার আশির্বাদে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code