১২ অক্টোবর থেকে ক্যাম্পাসে করোনার টিকা দিবে শাবি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ১২ অক্টোবর (মঙ্গলবার) থেকে করোনার টিকা নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Manual1 Ad Code

তিনি বলেন, প্রথম দিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে যারা আগে আসবেন তারা আগে টিকা পাবেন ভিত্তিতে প্রথম ২০০ জনকে টিকা দেওয়া হবে। প্রথম দিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হবে। পরে অন্য বর্ষের শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। টিকা নিতে আসা শিক্ষার্থীদেরকে টিকা নিবন্ধনের মূল কপি, নিবন্ধনের ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, শিক্ষার্থীদেরকে টিকা দিতে মেডিকেল সেন্টারকে সম্পূর্ণরুপে প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code