সুনামগঞ্জে বন্ধ হচ্ছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

Manual3 Ad Code

 

সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের (পাওয়ার গ্রিড) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সুনামগঞ্জে বন্ধ হচ্ছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা।

বুধবার সকাল ১০টায় গণভবন থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে তাদের সঙ্গে কথা বলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের উপপরিচালক এমরান হোসেন, সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. চাঁন মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নূরুল মোমেন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ জেলার বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

২০১৪ সালের শেষ দিকে সুনামগঞ্জ শহরতলির ওয়েজখালির ইকবালনগর এলাকায় পাওয়ার গ্রিড স্টেশনের প্রাথমিক কাজ শুরু হয়। ২০১৫ সালে পাওয়ার গ্রিডের চেয়ারম্যান নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলার ছাতক থেকে সঞ্চালনসহ ব্যয় ধরা হয় প্রায় ২০০ কোটি টাকা। এটি নির্মাণের কাজ পায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘এবিপি’। দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে ২০১৮ সালের মার্চ মাসে এ প্রকল্পের কাজ সম্পন্ন হয়। মে মাস থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।

Manual3 Ad Code

বর্তমানে ১৩২/৩৩ গ্রিডের কেভি উপকেন্দ্র বিদ্যুৎ সরবাহের জন্য প্রস্তুত। উদ্বোধনের পর বিদ্যুতের আসা-যাওয়ার খেলা স্থায়ীভাবেই বন্ধ হতে যাচ্ছে।

সুনামগঞ্জে পিডিবির বিদ্যুতের প্রয়োজন দৈনিক ১০ থেকে ১২ মেগাওয়াট। অথচ জাতীয় গ্রিডলাইন থেকে ছাতক বিদ্যুৎ গ্রিড সাবস্টেশন হয়ে পিডিবির বিদ্যুৎ সরবরাহ করা হয় ৫-৬ মেগাওয়াট। চাহিদামাফিক বিদ্যুৎ সরবরাহ না করায় জেলা শহরের প্রত্যেকটি ফিডারে লোডশেডিং করতে হতো।

ছাতক থেকে হাওর এলাকা দিয়ে আসা পুরনো বিদ্যুৎ লাইনে দিনে বারবার ত্রুটি দেখা দিত। দীর্ঘদিনের পুরনো লাইন দিয়ে বিদ্যুৎ সঞ্চালন হওয়ার কারণে শহরে লো-ভোল্টেজ লেগেই থাকত।

Manual6 Ad Code

বিদ্যুৎ বিভাগের আশা নতুন এই উপকেন্দ্রটি চালুর মধ্য দিয়ে সুনামগঞ্জে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্য অনেকটাই কেটে যাবে। ভোগান্তি থেকে রক্ষা পাবে হাজার হাজার গ্রাহক। এটি চালুর ফলে সুনামগঞ্জ শহরসহ দিরাই-শাল্লার ৩০ হাজার গ্রাহক বিদ্যুতের ভোগান্তি থেকে স্বস্তি পাবে।

Manual4 Ad Code

পাওয়ার গ্রিড বাংলাদেশের পরিচালক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন, শহরের মানুষের ভোগান্তির কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রীর উপহার বিদ্যুৎ উপকেন্দ্রটি। স্টেশনটি চালু হওয়ায় সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি সুনামগঞ্জে গড়ে উঠবে শিল্পকারখানা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে জেলা। নতুন প্রজন্মের জন্য একটি বড় উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code