নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না : তথ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

তথ্যমন্ত্রী বলেন, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারা নির্বাচনে আসবে সেটি তাদের নিজস্ব ব্যাপার। তবে নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন কারও জন্য দাঁড়ায়নি, ২০১৮ সালে বিএনপি নির্বাচনের ট্রেনে উঠবে কি উঠবে না, সেটা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিল, পরে ট্রেনের পাদানিতে চড়ে তারা নির্বাচনের ট্রেনে গিয়েছিল। সুতরাং, নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না।

Manual8 Ad Code

ড. হাছান মাহমুদ বলেন, কোনো কিছু হলেই বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়, চিঠি লিখে। আসলে বিএনপিকে নির্বাচনভীতিতে পেয়ে বসেছে। তাদের ভীতি দূর করার দায়িত্ব আমাদের নয়। তবে আমি আশা করছি, বিএনপি নির্বাচনভীতি কাটিয়ে উঠে নির্বাচনে অংশ নেবে।

Manual7 Ad Code

এ সময় মিছিলের সঙ্গে বিএনপি নেতা ইশরাকের গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ইশরাক ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলার আসামি। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code