লন্ডনে বন্ধু সমাবেশ, যুক্তরাজ্যের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual6 Ad Code

লন্ডনে বন্ধু সমাবেশ, যুক্তরাজ্যের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল ২০২২) পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি অভিজাত রেস্টুরেন্টে বন্ধু সমাবেশ, যুক্তরাজ্যের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে লন্ডন ও লন্ডনের  বাইরে সিটি থেকে আসা বন্ধুদের মিলন মেলায় পরিণত হয় ।
শতাধিক বন্ধুদের মিলন মেলায় ইফতার পূর্ব এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বন্ধু সমাবেশের প্রিয়মুখ ইসলামী চিন্তাবিদ মৌলানা বশির আহমদ। সম্পূর্ণ এ ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধু সমাবেশ, যুক্তরাজ্যের সভাপতি তরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফারুক মিয়া।

বন্ধু সমাবেশের ইফতার পূর্ব এ দোয়া মাহফিলে সকল মুসলিম উম্মাহ জন্য দোয়া করা হয় এবং বন্ধু সমাবেশের বন্ধুদের সকল পিতা মাতা যারা দুনিয়াতে নেই তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অসুস্থ্য  বন্ধুদের জন্য দোয়া করে ও সকলের সুখ শান্তি কামনা করে দোয়া সমাপ্তি করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code