যানজট সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ : পরিকল্পনামন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে এত যানজট, ভিড় সবই শেখ হাসিনা সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ। আপাতত এটা সহ্য করতে হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

পরিকল্পনামন্ত্রী বলেন, ৪০ বছর আগে আমি তখন চট্টগ্রামের ডিসি। রাস্তা সরু, ২টা ব্রিজ পার হতে হতো। সেখানে যেতে ঢাকা থেকে সময় লাগতো ৪ ঘণ্টা। এখন ব্রিজ নেই, চওড়া রাস্তা, তাও অনেক সময় লাগে।

এর কারণ কী? এত বেশি গাড়ি রাস্তায় উঠছে, কারণ প্রবৃদ্ধি। শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রকাশ পাচ্ছে হাটে-মাঠে, চলাচলে, খাবারে, বাজারে এক্সচেঞ্জ রেটে। এটা সহ্য করতে হবে। মেট্রোরেল হচ্ছে, তখন যানজট কমবে বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

Manual8 Ad Code

এ সময় তিনি জানান, হাওর অঞ্চলে এখন থেকে মাটির রাস্তা নয়, এলিভেটেড রাস্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code