বিএনপি ভেতরে করছে ষড়যন্ত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০১২ সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। এটা নিয়ে আওয়ামী লীগের কোনও ভাবনা নেই। তারা মুখে বলছে আন্দোলনের কথা, ভেতরে করছে ষড়যন্ত্র।

Manual6 Ad Code

সোমবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবনে একটি বেসরকারি টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে ষড়যন্ত্র করেও তারা সরকারের পতন ঘটাতে পারবে না। বিএনপির ভরসার জায়গা হচ্ছে ষড়যন্ত্র। তারা মুখে বলছে আন্দোলনের কথা, ভেতরে করছে ষড়যন্ত্র।’

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ বহু ষড়যন্ত্র মোকাবিলা করেছে। আগামীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই নির্বাচনে অংশ নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।

Manual5 Ad Code

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের আর বেশি দিন নেই। এ কারণে রাজনৈতিক সব দল নির্বাচনের প্রস্তুতির জন্য কর্মসূচি পালন করছে। এর সঙ্গে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের কর্মসূচির সম্পর্ক নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code