নির্বাচন না হলে কোটি টাকার ইভিএম দিয়ে কী হবে : রব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‌‘কোটি কোটি টাকা খরচ করে ইভিএম কিনছেন ডলার সংকটের সময়। নির্বাচন না হলে এই ইভিএম দিয়ে কী হবে? এই ডলারের টাকা কে নেবে। এই সরকারের অধীনে তো নির্বাচন হবে না। জনগণ এই নির্বাচন মেনে নেবে না। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আবদুর রব বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র জনগণের নয়। এখনকার গণতন্ত্র রাজনৈতিক দলের গণতন্ত্র। ৯৬ শতাংশ মানুষ রাজনীতি করে না। তারা শ্রমজীবী ও পেশাজীবী। আমরা এসব মানুষের মতামত নিতে এবং তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ চাই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code