এআই ঝুঁকি নিয়ে হোয়াইট হাউজের আলোচনায় যা উঠে এলো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

আমেরিকা অফিস: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সম্পর্কিত টেক জায়ান্ট কোম্পানিগুলোর প্রধানরা হোয়াইট হাউজের এক বৈঠকে এই প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঝুঁকি মোকাবিলায় আরও ৭টি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনে প্রায় ১৪ কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবারের (৫ মে) আলোচনায় গুগল, মাইক্রোসফট ও ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা ও ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টমান জানান, সমাজ রক্ষার্থে তাদের ‘নৈতিক দায়িত্ব’ রয়েছে। সম্প্রতি চ্যাট জিপিটি ও বার্ড নামক প্রযুক্তি উদ্ভাবন করেছে কোম্পানিগুলো।

Manual6 Ad Code

বহুল আলোচিত ‘চ্যাট জিপিটি’ তৈরি করা ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টমান বলেন, ‘নিয়মকানুনের বিষয়ে সব নির্বাহী কর্মকর্তারা আশ্চর্যজনকভাবে একই অবস্থানে রয়েছেন। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে ভাবছে সবাই।’

Manual5 Ad Code

আলোচনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নতুন এই প্রযুক্তি যেমন নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে, একই সঙ্গে মানুষের ভবিষ্যৎকে আরও সম্ভাবনাময় করেও তুলতে পারে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code