কখন গান শোনাবেন ড. মাহফুজুর রহমান?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago
কখন গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : ক’বছর ধরে ঈদকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় থাকেন ড. মাহফুজুর রহমানের সংগীতানুষ্ঠান। বরাবরের মতো এবারও শ্রোতাদের জন্য একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শিরোনাম ‘তুমি আমার প্রেয়সী’। ইতোমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে।

মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের এবারের গানের অনুষ্ঠানটি। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code