ভেনিসে বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের আয়োজন রোজাদারদের নিয়ে সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে রবিবার রোজাদারদের নিয়ে সর্ববৃহৎ ইফতারের আয়োজন করে ভেনিসের সুনামধন্য সামাজিক সংগঠন বৃহত্তর ঢাকা এসোসিয়েশন। স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রায় সাত শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রবাসীদের উপস্থিতি দেখে মনে হয়েছে রমজান মাসে ইফতারের পূর্বে রোজাদার প্রবাসীদের এক মিলন মেলা। ইফতারে আগত মুসল্লিদের স্বাগত জানান এবং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা এসোসিয়েশনের সভাপতি নূর আলী পাঠান জিল্লু ,সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ,সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন ,প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম রিপন ,সহ সভাপতি রেজাউল করিম ও সুমন সরকার।

Manual7 Ad Code

ইফতারের পূর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন এবং মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতা করেন এসোসিয়েশনের সহ সভাপতি জাওয়ার মোড়ল ,নূর আজম লিটন ,রাজু আহমেদ ,ধর্ম সম্পাদক মহিউদ্দিন খান ,কোষাদক্ষ মানিক মিয়া ,যুগ্ম সম্পাদক মাসুম পারভেজ ,আকন মামুন ,সদস্য খলিলুর রহমান ,শ্রম সম্পাদক পারভেজ মিয়া ,পাঠান মোবারাক।

Manual2 Ad Code

উক্ত ইফতার মাহফিলে বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটি ছাড়াও ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code