ভ্রমণে নিরাপদ থাকার দোয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কমবেশি সবাই ভ্রমণ করে। ব্যবসা-বাণিজ্য, চাকরি-কর্ম, আনন্দ-উচ্ছ্বাস কিংবা অন্য কোনো প্রয়োজনে ছুটে যেতে হয় শহর থেকে শহরে। ভ্রমণ শুধুমাত্র কাজ ও প্রফুল্লতার জন্য নয়। বরং ভ্রমণ ইবাদতও হতে পারে অনেক সময়। কোরআন-হাদিসে এ প্রসেঙ্গ বিভিন্ন আলোচনা এসেছে। ভ্রমণ জ্ঞান ও জানার পরিসর বিস্তৃত করে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ভ্রমণ করতে আদেশ দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আপনি বলুন! তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, কীভাবে সৃষ্টিকর্ম শুরু করেছেন। ’ (সুরা আনকাবুত, আয়াত : ২০)।

ভ্রমণের প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হয়। কিছু কিছু যানবাহনে ভ্রমণ আদতে ঝুঁকিপূর্ণও হয়। তাই রাসুল (সা.) ভ্রমণে যানবহানসহ সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন।

Manual5 Ad Code

ভ্রমণে বের হলে বাহনে চড়ার পর রাসুল (সা.) এ দোয়া পড়তেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি ছাখ্খারালানা হা-যা ওয়া-মা- কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন। ’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code