ইফতার ও সেহরিতে নির্দেশনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: সেহরি ও ইফতার মাহে রমজানের অন্যতম দুটি অনুষঙ্গ। হাদিসের দিকনির্দেশনায় এর মৌলিক নিয়ম-কানুন ও দোয়া রয়েছে। হাদিসের এ দিকনির্দেশনাগুলো কী?

সেহরি খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নত আদায় হবে। (মুসলিম ১/৩৫০)

Manual4 Ad Code

সুবহে সাদিকের কাছাকাছি সময় সেহরি খাওয়া মুস্তাহাব। তবে এত দেরি করা মাকরুহ যে, সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়। (আল মুজামুল আওসাত ২/৫২৬)
মাগরিবের নামাজ পড়ার আগেই ইফতার করে নেবেন। যেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করার সওয়াব পাওয়া যায়। (তিরমিজি ৬৯২)

খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবেন। (তিরমিজি ৬৯৪) ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই এ সময় বেশি বেশি দোয়া-ইস্তিগফার করতে হয়। বিশেষত এ দোয়া পড়া যায়-

Manual1 Ad Code

اَللهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيْ

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার সেই রহমতের উসিলায় প্রার্থনা করছি, যা সব বস্তুকে পরিবেষ্টিত। তুমি আমাকে মাফ করে দাও। (ইবনে মাজাহ ১৭৫৩)

ইফতারের পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া পড়তেন-

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ

Manual5 Ad Code

অর্থ : পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো। আর আল্লাহতায়ালা চান তো রোজার সওয়াব লিপিবদ্ধ হলো। (আবু দাউদ ২৩৫৭)

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code