পিতা-মাতার হক আদায়ের ক্ষেত্রে খরচ দেওয়াই যথেষ্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আজকাল অনেককে দেখা যায়, পিতা-মাতাকে গ্রামের বাড়িতে রেখে নিজে স্ত্রী-সন্তান নিয়ে শহরে থাকে। আবার কারো বাবা-মা শহরে থাকলেও নিজে স্ত্রীকে নিয়ে একই শহরে আলাদা বাসায় থাকে।

অনেক আধুনিক ও শিক্ষিত পরিবার তো রীতিমতো বৃদ্ধ পিতা-মাতাকে একেবারে বৃদ্ধাশ্রমেই রেখে আসে। অবশ্য তাদের অনেকেই নিয়মিত পিতা-মাতার প্রয়োজনীয় খরচাদি যেমন খাবার-দাবার, পোশাক-আশাক, চিকিৎসা ইত্যাদির খরচ পৌঁছে দেয়। কিন্তু তাদের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাত এবং তাদের সঙ্গদান করতে পারে না বা করে না।

এখন প্রশ্ন হল, পিতা-মাতার হক আদায়ের ক্ষেত্রে কি শুধু তাদের খরচাদি দেওয়াই যথেষ্ট? নাকি তাদের সাথে নিয়মিত দেখা-সাক্ষাত করা ও একাকীত্বে তাদের সঙ্গ দেওয়াও সন্তানের জন্য জরুরি?

সন্তানের ওপর পিতা-মাতার হক শুধু তাদের খোরপোষ দেওয়াই নয়। বরং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, মাঝে মাঝে দেখা-সাক্ষাত করা, একাকীত্বে তাদের সঙ্গ দেওয়া এবং প্রয়োজনে তাদের খেদমত করাও সন্তানের ওপর তাদের প্রাপ্য হক বা অধিকার।

Manual2 Ad Code

এজন্য সন্তান পিতা-মাতা থেকে দূরে থাকতে চাইলে তাদের স্বতস্ফূর্ত অনুমতি নেওয়া আবশ্যক। পিতা-মাতার সম্মতি ছাড়া সন্তানের জন্য তাদের থেকে দূরে থাকা জায়েজ নয়।

এসবই আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত ‘পিতা মাতার প্রতি সদাচরণ’ এর অন্তর্ভুক্ত।

Manual2 Ad Code

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘আমি মানুষকে আদেশ করেছি তারা যেন পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করে।’ (সূরা আনকাবুত, আয়াত: ৮)

Manual6 Ad Code

অন্যত্র ইরশাদ হয়েছে- ‘তোমার পালনকর্তা নির্দেশ দিয়েছেন যে, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো, পিতা-মাতার কোনো একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের উফ্ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিয়ো না; বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো।’ (সুরা ইসরা, আয়াত: ২৩)

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code