দরপতনের ধারা থেকে বের হতে পারছে না শেয়ারবাজার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অব্যাহত দরপতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। ঈদের আগের ধারাবাহিকতায় ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ১৩ পয়েন্ট কমে যায়। শুধু তাই নয়, গত সপ্তাহের শেষ তিন কার্যদিবস দরপতনের মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন প্রায় ছয় হাজার কোটি টাকা কমেছে। বাজার মূলধন কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচকও।

Manual7 Ad Code

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে লেনদেন হয়েছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ২৬ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৮১ পয়েন্ট।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code