সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমতীরের জেনিনে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলি বাহিনীর একটি কথিত অভিযানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে।

শনিবার, ১৪ মে ২০২২, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রধান কার্যালয়ের সামনে শনিবার ১৫ হাজার প্রতিবাদকারী ওই বিক্ষোভে অংশ নেন। ২০০০ থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে ৫৫ সাংবাদিককে গুলি করে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী দেশটির এ বর্বরতার প্রতিবাদে ৫৫টি প্রেস লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভকারীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বর্বর ইসরাইলি বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Manual6 Ad Code

সাংবাদিক শিরিন আবু আকলেহকে শুক্রবার জেরুজালেমের একটি খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হয়েছে।

Manual8 Ad Code

ফিলিস্তিন বংশোদ্ভূত এ মার্কিন নাগরিকের মরদেহ চার্চে নেওয়ার পথে দখলদার ইসরাইলি পুলিশ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়া মানুষের ওপর লাঠিচার্জ, স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

Manual3 Ad Code

ইসরাইলের এক মন্ত্রী দেশটির পুলিশের এহেন আচরণের তীব্র ক্ষোভ জানিয়েছেন। দেশটির আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী এসাবি ফ্রেজ শনিবার এক টুইটবার্তায় ইসরাইলি পুলিশের কঠোর সমালোচনা করেন। খবর আনাদোলুর।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত বুধবার পশ্চিমতীরের জেনিনে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলি বাহিনীর একটি কথিত অভিযানে সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলেহ ও অন্য সাংবাদিকরা। এ সময় তার মুখে এসে আঘাত করে ইসরাইলি সেনাদের একটি বুলেট। সেই একটি বুলেটের আঘাতেই মৃত্যু হয় তার। শিরিন ১৯৯৭ সাল থেকে আলজাজিরার হয়ে কাজ করেছেন। তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিগ্রহের বিষয়টি। দাবি করা হচ্ছে, আলজাজিরার ফিলিস্তিনি এ সাংবাদিককে টার্গেট করে গুলি করে ইসরাইলি স্নাইপার। শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখাসংবলিত জ্যাকেট পড়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code