রাশিয়ার প্রেরিত ইউক্রেনে পাঠানো সেনাদের এক-তৃতীয়াংশ হারিয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে মোতায়েন করা পদাতিক সেনাদের প্রায় এক-তৃতীয়াংশ হয়ত হারিয়েছে রাশিয়া। ডনবাস অঞ্চলে লড়াইয়ে সুবিধা করতে পারছে না এবং সম্ভাব্য সময়সীমা থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। সামরিক গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লিখেছেন, প্রথমদিকে ছোট ছোট অগ্রগতি হলেও গত মাসজুড়ে রাশিয়া ভূখণ্ড দখল করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code