ডা. জাফরুল্লাহর প্রস্তাবে শামা ওবায়েদের ‘না’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের নাম উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকার’-এর যে ফর্মুলা’ উপস্থাপন করেছেন তাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নাম রয়েছে। প্রস্তাবে ‘পররাষ্ট্র ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী’ হিসেবে শামা ওবায়েদের নাম উল্লেখ করা হয়। সোমবার (১৬ মে) বিকালে বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান, বিষয়টির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

শামা ওবায়েদ বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মী। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলা হয়েছে। ফলে, দলের অবস্থানই আমার অবস্থান। এর ব্যতিক্রম নয়।’

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code