আর্চিসের স্টাইলিং

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আপনি যদি আর্চি কমিকের ফ্যান হয়ে থাকেন, তবে ‘দ্য আর্চিস’ এর ট্রেইলার আপনার মুখে হাসি ফোটাবেই। ষাটের দশকের জনপ্রিয় এই কমিকসের হাত ধরে একের পর এক প্রজন্ম বেড়ে উঠেছিল। এবার এই কমিকস চরিত্রগুলোই জীবন্ত হয়ে উঠে আসছে পর্দায়। জয়া আখতার পরিচালিত এই নতুন ছবির সহ প্রযোজনায় রয়েছে আর্চি কমিকস। ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

Manual7 Ad Code

তারকাসন্তান অগস্ত্য নন্দা, সুহানা খান এবং খুশি কাপুর অভিনীত সিনেমাটির প্রথম দর্শন সম্প্রতি মুক্তি পেলো। সিনেমাটিতে আরও কাজ করছেন মিহির আহুজা, ডট, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। প্রথম ঝলকেই স্টাইলিংয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন চরিত্রগুলো। প্রতিটি চরিত্রের পোশাক ও সাজসজ্জা আপনাকে নিয়ে যাবে ষাটের দশকে। চরিত্রগুলোর স্টাইলিং করে দিয়েছেন পূর্ণামৃতা সিং। এর আগে গল্লি বয় এবং মেড ইন হ্যাভেন সিনেমায় কাজ করেছিলেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code