প্রেসিডেন্টের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিলো লঙ্কান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত নিন্দা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার লঙ্কান পার্লামেন্টে প্রতীকী এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে ১১৯টি এবং পক্ষে ৬৮টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

Manual6 Ad Code

আর্থিক সংকটের জেরে সৃষ্ট বিক্ষোভ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার পরিবারের পদত্যাগের দাবির আন্দোলনে পরিণত হয়। গত সপ্তাহে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। চলমান বিক্ষোভে অন্তত ৯ জন নিহত ও ৩০০ জনের মতো আহত হয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code