কুমিল্লার ভোট অবাদ করতে চাই ইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদন: সুষ্ঠু ভোট ইস্যুতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠেয় প্রথম ভোটে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যাপক তৎপরতা শুরু করেছে ইসি।

নির্বাচন কমিশন বলেছে, শক্ত-নরম অবস্থানের বিষয় এখানে নেই। আইনের বিধান অনুযায়ীই ইসি কাজ করছে।

Manual5 Ad Code

গত ২৭ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর ২৪ এপ্রিল প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এ কমিশন। সেই সঙ্গে দেশের ১৩৫টি ইউনিয়ন পরিষদ, সাতটি পৌরসভা ও তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিলও দেওয়া হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকেই এসব ভোট সুষ্ঠু করতে পদক্ষেপ নিতে শুরু করেছে ইসি। নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তার রোধ ও সহিংসতা প্রতিরোধে কঠোর থাকার জন্য মাঠ প্রশাসনকে হুঁশিয়ার করা হয়েছে ইতোমধ্যে।

Manual4 Ad Code

গত ১৬ মে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের কারণে কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে একদফা সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আচরণবিধিমালা অনুসরণ করার জন্য কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ দলীয় আ ক ম বাহাউদ্দীন বাহারকে চিঠিও দিয়েছে কমিশন।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code