ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক উদ্বেগ: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়ার প্রধান মিত্রদের বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সঙ্গে বিশ্ব ‘আমাদের যৌথ ইতিহাসের এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে’। এই যুদ্ধ এখন বৈশ্বিক ইস্যু হয়ে উঠেছে বলে মন্তব্য করে তিনি আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা একই মন্তব্য প্রতিধ্বনিত করে বলেন, এশিয়ায় একই ধরণের আগ্রাসন ঘটতে দেওয়া উচিত হবে না।

Manual1 Ad Code

জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের নেতাদের সঙ্গে টোকিওতে বৈঠকে যোগ দিচ্ছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই তার প্রথম এশিয়া সফর।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code