গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে বিজিএমইএর চিঠি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএ এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়াতে সরকারকে অনুরোধ করেছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বুধবার(২৫ মে) এই অনুরোধ জানিয়ে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এখন গ্যাস-বিদ্যুতের দাম  বাড়ানো হলে শিল্প, অর্থনীতি এবং দেশের মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code