পদ্মা সেতুর কারণে যোগাযোগের দ্বার খুলবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

সম্পাদকীয়:  ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই থাকছে, যদিও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে নানা নামের প্রস্তাব উঠেছিল। আমি নিজেও বলেছিলাম ‘বিজয় সেতু’ রাখা যেতে পারে, কারণ এ সেতু বানাতে লড়াই করতে হয়েছে এবং সেই লড়াইয়ে বিজয় অর্জিত হয়েছে। এই সেতু নির্মাণকে ষড়যন্ত্রের ফাঁকে আটকানোর চেষ্টা হয়েছে এবং সেই অপচেষ্টার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে লড়াই করতে হয়েছে দৃঢ়তা নিয়ে। অথবা হতে পারতো ‘জয়বাংলা সেতু’, যে শ্লোগানে দেশ স্বাধীন হয়েছিল। যাইহোক, নদীর নামে সেতু হওয়াই বেশিরভাগ মানুষের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে, কারণ এ নাম ছড়িয়ে পড়েছে দেশ দেশান্তরে।

Manual2 Ad Code

আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নপূরণ হতে যাচ্ছে। কিন্তু এটি শুধু সেই অঞ্চলের মানুষ নয়, উপকার করবে সারাদেশের মানুষের।  পদ্মা বহুমুখী সড়ক-রেল সেতু যা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত হলো। সেতুটি মুন্সীগঞ্জকে শরীয়তপুর এবং মাদারীপুরের সাথে সংযুক্ত করছে, এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code