সরকারের সহানুভূতিশীল দৃষ্টি কাম্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের একদফা দাবিতে শিক্ষক-কর্মচারীরা গত ১০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় অবস্থান করছেন। পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর দাবি আদায়ে সারা দেশ থেকে আসা শত শত শিক্ষক সেখানে রাত-দিন অবস্থান করতে গিয়ে অনেকটা মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় আসা অনেকে বলছেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো আশ্বাস তারা পাননি।

Manual6 Ad Code

সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় কয়েক হাজার কোটি টাকার ব্যয় বাড়িয়ে এ রকম অযৌক্তিক দাবি পূরণ করা সম্ভব নয়। এ অবস্থায় আন্দোলনরত শিক্ষকরাও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন। তারা বলছেন, শিক্ষামন্ত্রীর ওপর থেকে তারা আস্থা হারিয়েছেন। এখন তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান। সাক্ষাৎ না পেলে এবং সমস্যাটির সুষ্ঠু সমাধান না হলে তারা আমরণ অনশনে যাবেন।

Manual1 Ad Code

এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে, শিক্ষকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল হলেও দাবি আদায়ে শিক্ষার্থীদের যেভাবে জিম্মি করা হয়েছে তা অগ্রহণযোগ্য। তাছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই যখন মিতব্যয়িতার নীতি অনুসরণ করছে, তখন হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধির এ দাবি যৌক্তিক কিনা তা বিবেচ্য বিষয়।

Manual6 Ad Code

আবার জাতীয়করণের একদফা দাবি যে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের, তাও নয়। শিক্ষক সমাজের একটি ক্ষুদ্র অংশ এ আন্দোলনে যুক্ত। বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়া বাংলাদেশ শিক্ষক সমিতিসহ সব শিক্ষক সংগঠনের নেতারা যেখানে নির্বাচনের পর কার্যক্রম শুরুর ব্যাপারে ‘কনভিন্সড’ ছিলেন, সেখানে পরে কেন তারা বেঁকে বসলেন, কর্তৃপক্ষের কাছে সেটাই এখন রহস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code