সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ নুরের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্নমতের নাগরিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করা ও গুম হওয়া নাগরিকদের সন্ধানের দাবিতে গণঅধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভে ক্ষমতাসীনদের পাশাপাশি বিরোধী পক্ষকেও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সদস্য সচিব নুরুল হক নুর। শনিবার (২৮ মে) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে গুলিস্তান জিরো পয়েন্ট, প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

Manual3 Ad Code

সমাবেশে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘দেশের অর্থনীতিতে এখন যেটা দেখছেন এটা ফরমালিন ইকনোমি। এভাবে দুর্নীতি, লুটপাট চলতে থাকলে দুই বছরের মাথায় দেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code