বেরিয়ে এল ইলের ঝাঁক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস:

Manual5 Ad Code

কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি একটি কার্গো উড়োজাহাজ থেকে এক ঝাঁক জীবন্ত ইল মাছ বেরিয়ে আসতে দেখা গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে।

Manual4 Ad Code

বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করে জানায়, এয়ার কানাডা কার্গোর একটি উড়োজাহাজে কনটেইনারের মধ্যে ছিল ইল মাছগুলো। টরন্টো থেকে উড়োজাহাজটি যাত্রা করে ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এসে অবতরণ করে।

Manual1 Ad Code

এ নিয়ে বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজটি থেকে ইলভর্তি কনটেইনার খালাস করছিলেন বিমানকর্মীরা। উড়োজাহাজের কনভেয়ার বেল্টের ওপর রাখা একটি ভাঙা বাক্স থেকে প্রায় আধা মিটার দীর্ঘ একেকটা ইল বেরিয়ে পিছলে নিচে পড়ছে। এভাবে প্রায় দুই ডজন ইল টারমাকে ছড়িয়ে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code