যুক্ত হচ্ছে ‘কল ব্যাক’ বাটন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন এক ফিচার চালু হচ্ছে। যেখানে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে ‘কল ব্যাক’ নোটিফিকেশন বাটন চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে কোনো কল রিসিভ করতে না পারলেও পরে নোটিফিকেশন বাটন চেপে কলটি করা যাবে। এখন ব্যবহারকারীরা পরীক্ষামূলক দেখার সুযোগ পাচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট স্টোরের ২.২৩২৩.১.০ সংস্করণে পরীক্ষামূলক এ সুবিধাটি পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে অন্য ব্যবহারকারীরাও সুবিধাটি পরখ করার সুযোগ পাবেন। উইন্ডোজে হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা হালনাগাদে ‘কল ব্যাক’ নামে একটি নির্দেশনা বা প্রম্পট মিসড কল অ্যালার্টের পাশেই দেখা যাবে।

Manual8 Ad Code

এখন হোয়াটসঅ্যাপে কোনো অডিও বা ভিডিও কল ধরা না হলে, সেগুলো মিসড কল অ্যালার্টে দেখা যায়। নতুন হালনাগাদে ব্যবহারকারীরা ‘কল ব্যাক’ আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে ফিরতি অডিও বা ভিডিও কল করতে পারবেন। বেটা সংস্করণটি পরীক্ষামূলকভাবে ব্যবহারে মাইক্রোসফট স্টোর থেকে হালনাগাদ অ্যাপ ২.২৩২৩.১.০ সংস্করণ ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ ওয়েবের পূর্ববর্তী সংস্করণ ২.২৩২২.১.০–এর কিছু ব্যবহারকারীও সুবিধাটি পরখ করার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code