শিগগিরই বহুল প্রত্যাশিত মার্কিন এমএলআরএস পাচ্ছে ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার অত্যাধুনিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (এমএলআরএস) চেয়ে আসছিল ইউক্রেন। এ নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে কিয়েভের দেনদরবারের খবরও পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ইউক্রেনের এমন দাবির বিষয়ে দৃশ্যত ওয়াশিংটনের ইতিবাচক ইঙ্গিত মিলেছে। শিগগিরই দেশটিতে এমএলআরএস পাঠাতে সম্মত হয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের একজন  সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন ওই কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, হোয়াইট হাউজ ইউক্রেনকে এমএলআরএস দিতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও এই ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না।

Manual2 Ad Code

 

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code