স্বস্তিকার দাবি: বেশি বিদ্রূপ করেন মেয়েরাই:

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পর্দায় দর্শক হৃদয় কাঁপালেও অন্তর্জাল নিয়ে মোটেই স্বস্তিতে থাকেন না স্বস্তিকা মুখার্জি। নেটপাড়ায় তার ছবি আর পোস্ট মানেই বিতর্ক-বিদ্রূপের জোয়ার ওঠা। এবার সেসব নিয়ে মুখ খুললেন টলিউডের এই মুখ্য অভিনেত্রী। তার দাবি, এই কটাক্ষকারীদের তালিকার সিংহভাগজুড়ে রয়েছে মেয়েরাই। সম্প্রতি এক আলোচনা সভায় সে কথাই জানালেন অভিনেত্রী। তার দাবি, ‘সাজসজ্জা থেকে আচরণ, সবকিছুতেই ইদানীং নারী-পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন। এবং আমায় বেশি বিদ্রূপ করেন মেয়েরাই!’ বরাবর স্বস্তিকা ‘আনকাট’। যা ভাবেন, তা-ই বলেন। নিজের শরীর নিয়েও অকারণ ছুঁৎমার্গ নেই। মুখের দাগ-ছোপ রূপটানে না লুকিয়েই ছবি তোলেন। সেই ছবি অনায়াসে পোস্ট করেন ইনস্টাগ্রামে। আগের তুলনায় ঈষৎ পৃথুলা। তাই নিয়েও মাথাব্যথা নেই। অভিনেত্রীর দাবি, ‘বয়স এগোলে শরীর ভারী হবেই। কিংবা আমার শরীর ভারিক্কি! তাতে কি? আমার শরীর নিয়ে, আমার সমস্যা না থাকলে অন্যদের থাকবে কেন?’

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code