হলের সংখ্যা দেশের চেয়ে বেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ছবিটি দেখার জন্য পশ্চিমবঙ্গের দর্শক যে উন্মুখ হয়ে আছে, তার আঁচ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি আগেই টের পেয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ। তাই পরিবেশক হিসেবে ছবির প্রযোজকের সঙ্গে চুক্তিটা সেরে নিয়েছে তারা। এরই ফলশ্রুতিতে আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’।
মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ক’দিন আগেই। এবার প্রকাশ্যে এলো হলের তালিকা। ভারতের বঙ্গ অঞ্চলের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে সিনেমাটি।

Manual5 Ad Code

এই সূত্রে বলা দরকার, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহ সত্ত্বেও অবশ্য পরবর্তীতে এর হলসংখ্যা বাড়েনি। তবে দেশের চেয়েও বেশি হল নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা হচ্ছে ছবিটির, যেটা শুভ ইঙ্গিত নিঃসন্দেহে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code