দিলিপ ঘোষকে সতর্ক করলো বিজেপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বিজেপির দিল্লি সদর দফতর থেকে পাঠানো একটি চিঠি পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি দিলিপ ঘোষ। কেন্দ্রীয় নেতাদের নিয়ে ‘বিব্রতকর’ মন্তব্য করায় সতর্ক করে তাকে এই চিঠি দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলিপ ঘোষকে সোমবার চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সদর দফতরের ভারপ্রাপ্ত নেতা অরুণ সিং। গত এপ্রিলে দিলিপ ঘোষ প্রকাশ্যে রাজ্যের নতুন সভাপতি সুকান্ত মজুমদারের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে শোচনীয় পরাজয়ের পর রাজ্য নেতাদের সমালোচনা করেন দিলিপ ঘোষ।

Manual1 Ad Code

ওই সময়ে দিলিপ সাংবাদিকদের বলেন, ‘সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম। দলের লড়াই দীর্ঘ আর অভিজ্ঞ নেতারাও রয়েছেন। রাজ্যের লড়াইয়ে তাদের সামনে আনা উচিত।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code