

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় পৌঁছাতে পারে এমন রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র। সোমবার তিনি এ কথা জানান। ইউক্রেনের পক্ষ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বানের মধ্যে বাইডেন এ কথা জানালেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের কাছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস-সহ দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা চাইছেন। যা দিয়ে শতাধিক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে ইউক্রেনীয় সেনাবাহিনী। হোয়াইট হাউজে বাইডেন বলেন, রাশিয়াতে আক্রমণ করা যাবে এমন রকেট ব্যবস্থা আমরা ইউক্রেনে পাঠাচ্ছি না।