শ্রমিকের কাজ করছে ৬০৫ রোবট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: হোটেলের খাবার পরিবেশনকারী থেকে শুরু করে নির্মাণ শ্রমিকের কাজ- এমন প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে রোবট। করোনার সময় থেকে এমনই একটি চিত্র তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে। মূলত করোনার সময় সেখানে বিভিন্ন খাতের কর্মীর অভাব দেখা যায়। সংকট কাটাতে তারা বিভিন্ন সেক্টরে রোবটের ব্যবহার শুরু করে। নির্মাণ শিল্পে সার্ভেয়ার থেকে শুরু করে লাইব্রেরিতে বই দেখাশোনা পর্যন্ত এমন অনেক ক্ষেত্রেই যেখানে রোবটকে ব্যবহার করানো সম্ভব হয়েছে। সিঙ্গাপুর মূলত বিদেশি শ্রমিক নির্ভর দেশ।

Manual2 Ad Code

কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০২১  সালের সেপ্টেম্বর- এই সময়ের মধ্যে শ্রমিকের সংখ্যা নেমে দাঁড়ায় ২ লাখ ৩৫ হাজার ৭শ-তে। এমনটাই জানিয়েছে রয়টার্স। এই সমস্যার সমাধানে তারা দ্রুত গতিতে ছুটতে থাকে রোবটিক্স প্রযুক্তির দিকে। দেশটির নির্মাণ শিল্পে স্পট নামে চার পা-ওয়ালা রোবট ব্যবহার হচ্ছে। এটি বানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান বোস্টন ডাইনামিকস। এটি মাটি এবং নুড়ি স্ক্যান করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে এর উপাত্ত সরাসরি প্রতিষ্ঠানটির কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code