সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৪৫, ফায়ার সার্ভিসের ৯ জন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সীতাকুণ্ডের বেসরকারি বি এম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে ৪৫ জন নিহতের তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। রবিবার (৫ জুন) বিকালে হাসপাতালে দগ্ধ ও আহতদের দেখতে আসেন তিনি। পরে তিনি গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই ফায়ার সার্ভিস কর্মী। এর আগে, নিহতদের মধ্যে ১৭ জনের লাশ শনাক্তের তথ্য জানিয়েছেন পিবিআই পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code