অনাস্থা ভোটের মুখে বরিসন জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: লকডাউনের মধ্যে নিজের সরকারি বাসভবনে মদ্যপানের আসর জমিয়ে এবার প্রধানমন্ত্রিত্ব হারাতে বসেছেন বরিস জনসন। সোমবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোট হতে যাচ্ছে। খবর বিবিসি’র। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে জারি করা প্রথম লকডাউনের সময় ওই পার্টির আয়োজন করেন জনসন। যদিও ওই ঘটনায় ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী বরিস। তবে তার বিরুদ্ধে নিজ দল কনজারভেটিভ পার্টির ৫৪ জন এমপি অনাস্থা ভোটের আবেদন করে চিঠি দিয়েছেন। ভোঠে হেরে গেলেই, প্রধানমন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code