আশা দেখিয়ে গেলেন মিরাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: চার ভাগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যে দুই ভাগে ক্যারিবিয়ান অঞ্চলের উদ্দেশে উড়াল দিয়েছে। আজ (সোমবার) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ দলের তৃতীয় ভাগের দলটি দেশ ছেড়েছে। এই বহরে আছেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফের চারজন। মেহেদী হাসান মিরাজও যাচ্ছেন আজকের ফ্লাইটে। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এই অলরাউন্ডার তিন ফরম্যাটেই জয়ের আশা দেখিয়ে গেছেন ক্রিকেটপ্রেমীদের। আজ বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদম্যাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেছেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট- তিনটিতেই আশা করি আমরা ভালো ক্রিকেট খেলবো। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারবো। এটা আমাদের বিশ্বাস আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code