সাকিব-আইয়ারকে না পেয়ে রয়কে নিলো কলকাতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততায় আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। তাছাড়া অধিনায়ক শ্রেয়াস আইয়ারও ইনজুরিতে ছিটকে যাওয়ায় বদলি ক্রিকেটার নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত ২.৮ কোটি রুপিতে তারা ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে।

দুজনের অনুপস্থিতিতে মাত্র একজন দলে নিলেও কলকাতা বিবৃতিতে এটা জানায়নি যে, পরে আর কাউকে দলে নেবে কিনা।

Manual6 Ad Code

নিলামে রয়ের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রূপি। কিন্তু এই বছরে অনুষ্ঠিত মিনি অকশনে তাকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। অবিক্রিত থেকে গিয়েছিলেন।

Manual4 Ad Code

রয় এর আগে ৪টি আইপিএল দলে খেলেছেন। কলকাতা ছাড়াও দিল্লি ক্যাপিটালস, গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দরাবাদে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে সর্বশেষ খেলেছেন ২০২১ সালে সানরাইজার্সের হয়ে। সেবার ৫ ম্যাচে ১৫০ রান করেছেন। ছিল একটি হাফসেঞ্চুরি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code