উ.কোরিয়াকে সতর্ক করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়লো যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে পাল্টা ৮টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছোড়ায় কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর বিবিসি’র। বিবিসি’র তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৬ জুন) ওয়াশিংটন ও সিউল যৌথভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, ভোরবেলায় আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে জাপান সাগরের দিকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার যেকোনও উসকানির কঠোর জবাব দেবে। আমাদের জনগণের জীবন ও সম্পত্তি হুমকিতে না পড়ে, তা নিশ্চিত করবো আমরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code