

ডেস্ক নিউজ, ঢাকা : ক্লাবগুলোর চাহিদা অনুযায়ী জার্মানির ওয়ালথার কোম্পানির মনোটেক মডেলের রাইফেল আনা হয়েছে। ৫০টি রাইফেলের মূল্য পড়েছে প্রায় ২ কোটি টাকা। এর পাশাপাশি আরও ৩০টি রাইফেল আনা হচ্ছে বলে জানিয়েছেন শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। নতুন অস্ত্রতে শুটাররা নিজেদের আরও শাণিত করতে পারবেন, আরও ভালো ফল আসবে বলে বিশ্বাস এই কর্মকর্তার। আজ (মঙ্গলবার) গুলশানের শুটিং ফেডারেশনে সংবাদমাধ্যমকে ইন্তেখাবুল বলেছেন, ‘আমাদের আরও ৩০টি রাইফেল আসছে। শুটাররা যখন আধুনিক সবকিছু নিয়ে খেলে তখন আত্মবিশ্বাস বেড়ে যায়।
জার্মানির ওয়ালথার কোম্পানির মনোটেক মডেলের রাইফেল এসেছে। যা সর্বোচ্চ লেভেলের। বিভিন্ন ক্লাবের চাহিদা অনুযায়ী এনেছি। এর বাইরেও কিছু এনেছি। যা পরবর্তীতে কাজে লাগতে পারে।’