পাকিস্তান লিগে বাংলাদেশের গতিতারকার সুযোগ কি আদৌ মিলবে

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual6 Ad Code

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।

Manual5 Ad Code

নাহিদ রানা পাকিস্তানে গেছেন ২৭ এপ্রিল। বাংলাদেশের পেসার পাকিস্তানে পা রাখার পর পেশোয়ার জালমি খেলেছে ৩ ম্যাচ। তবে এখনো পর্যন্ত জালমির একাদশে সুযোগ মেলেনি। কেন পেশোয়ারে সুযোগ মিলছে না রানার, এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে একটু পেছনে। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আংশিক পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে। অর্থাৎ সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি পেয়েছেন রানা। বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট শেষ হয়েছে ২৩ এপ্রিল।

রানা পাকিস্তানে পা রাখার আগেই পেশোয়ার জালমি খেলেছে ৫ ম্যাচ। বাংলাদেশের এই পেসারের বিকল্প হিসেবে নেওয়া হয় ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে। সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন উড। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬.৯৪ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি। রানা যাওয়ার পরও উডকে তাই খেলিয়েছে পেশোয়ার। এদিকে ফ্র্যাঞ্চাইজির আরেক পেসার আলজারি জোসেফ ৮ ম্যাচে ৮.৮০ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। খরুচে বোলিংয়ের কারণে জোসেফকে বাদ দিয়ে রানাকে নেওয়া যেত।

Manual5 Ad Code

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে গত রাতে ৩ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছেন জোসেফ। তবে পেশোয়ারের আক্রমণাত্মক বোলিংয়ে মুলতান গুটিয়ে যায় ১০৮ রানে। উড ৩.১ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। জবাবে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রান করে ফেলে পেশোয়ার। সাইম আইয়ুব ও ম্যাক্স ব্রায়ান্ট করেন ৪৯ ও ৩৮ রান। যেখানে অস্ট্রেলিয়ার ব্রায়ান্ট ২০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। পেশোয়ারে আরেক অজি ক্রিকেটার মিচেল ওয়েন করেন ২ রান। বিদেশি চার ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিতে হলে রানার লড়াইটা হবে বোলারদের সঙ্গেই। ব্যাটার হিসেবে পেশোয়ার কাকে খেলাবে, সেটা বিবেচিত নয়।

Manual6 Ad Code

পেশোয়ার এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে চারটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার। পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১১, ১০, ১০ ও ৯। প্লে অফে জায়গা করে নিতে হাতে থাকা দুই ম্যাচের দুটিতেই জিততে হবে বাবরদের। এখন দেখার বিষয়, রানাকে এই দুই ম্যাচ পেশোয়ার খেলায় কিনা। নাকি পেশোয়ার তাদের খরুচে পেসার জোসেফকেই পুনরায় সুযোগ দেবে?

রানাসহ বাংলাদেশের তিন ক্রিকেটার এবার পিএসএলে দল পেয়েছিলেন। লিটন দাস ও রিশাদ হোসেনকে ড্রাফট থেকে নেয় করাচি কিংস ও লাহোর কালান্দার্স। লিটন-রিশাদকে পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। তবে চোটে পড়ায় পিএসএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় লিটনকে। আর রিশাদ এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পিএসএলে। ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code