৭ গোলের ম্যাচে পিএসজিকে জেতালেন মেসি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধের শুরুর দিকে দুই গোলে এগিয়ে ছিল প্যারিস সেন্ট জার্মেই। পিছিয়ে থাকা লিল দুই গোল শোধ দিয়ে লিডও নিলো। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একটু পরই পিএসজির ত্রাতা হয়ে দাঁড়ালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের শেষ মুহূর্তের গোলে লিগ ওয়ানের রোমাঞ্চকর ম্যাচে পিএসজি ৪-৩ গোলে হারিয়েছে লিলকে। এছাড়া কিলিয়ানে এমবাপ্পে জোড়া গোল করে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন। অন্য গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

Manual5 Ad Code

পার্ক দ্য প্রিন্সেসে রবিবার (১৯ ফেব্রুয়ারি) আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। পিএসজি দুইবার গোল করে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি। ম্যাচ ঘড়ির ১১ মিনিটে পিএসজি প্রথম গোলের দেখা পায়। নেইমারের এসিস্টে এমবাপ্পে বক্সের ভিতরে থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন।

৬ মিনিট প্যারিসের সেরা দলটি আবারও এগিয়ে যায়। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহার পাসে নেইমার ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে থেকে লিল ম্যাচে ফেরার সুযোগ খুঁজতে থাকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code