সাবিনার জোড়ায় জয়ে শুরু বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে সাবিনা খাতুনের। সেই সূত্রে দেশটির ফুটবল সম্পর্কে ভালোই জানা তার। তাই তো সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে জ্বলে উঠতে সময় নেননি বাংলাদেশ অধিনায়ক। এই স্ট্রাইকারের জোড়ায় মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
আজ (বুধবার) নেপালের কাঠমান্ডুতে সাবিনা-মনিকারা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। প্রথম গোছানো আক্রমণটা হয়েছে ম্যাচের ৩১ মিনিটে। অধিনায়ক সাবিনার পাস ধরে গোলকিপারকে একা পেয়েছিলেন কৃষ্ণা রানী সরকার। কিন্তু তার শট হয় লক্ষ্যভ্রষ্ট। পরের মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন সাবিনা। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। ঝাঁপিয়েও আটকাতে পারেনি মালদ্বীপ গোলকিপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code