পিএসজিতে ফিরে ‘গার্ড অফ অনার’ পেলেন মেসি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: এ এক অন্যরকম ফেরা। আগেও ছুটিতে গিয়েছেন, ফিরেছেনও বটে কিন্তু এমন অনুভূতি এই প্রথম। হবেই না কেন বিশ্বকাপ জিতে যে সপ্তম স্বর্গে আছেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি। বুধবার বিশ্বকাপ জয়ের উদযাপন ও ছুটি শেষ করে প্যারিসে এসেছেন লিওনেল মেসি। ফিরেছেন ক্লাব ঠিকানা পিএসজিতে।

Manual1 Ad Code

স্থানীয় সময় সকালে প্যারিসে নেমে বিকালে তিনি চলে আসেন অনুশীলন ক্যাম্পে।

সেখানেই দলের কোচিং স্টাফ, খেলোয়াড় ও অন্যান্য সদস্যরা গার্ড অব অনার দিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওকে। ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করার সময় দুই পাশে লাইন দিয়ে খেলোয়াড়, কোচরা তাকে অভিবাদন জানান। এরপর তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code