বাংলাদেশের এই দল বহুদূর যাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ২০ বছর পর সাফে তাদের হারাতে পেরে সবার মনে খুশির ফোয়ারা। পিছিয়ে পড়ে যেভাবে লড়াই করে তিন গোল করে ম্যাচ জিতেছে তাতে করে সবার প্রশংসা পাওয়ার যোগ্য রাকিব-তারিক-মোরসালিনরা। বাংলাদেশের সাবেক কোচ জেমি ডে ও সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নুও দলের লড়াকু পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত।

Manual1 Ad Code

জেমি ডের সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে অনেক দিন হলো। তার জায়গায় হাভিয়ের কাবরেরা এসেছেন। সাফে প্রথম ম্যাচে লেবাননের কাছে হারের পর মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। তিন পয়েন্ট নিয়ে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে সবাই।

লন্ডন থেকে জেমি বাংলাদেশের জয়ের খবর শুনে জানিয়েছেন, ‘বাংলাদেশ দলকে অভিনন্দন। মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে। আমি খেলা দেখিনি। তবে পরে ফল দেখে খুশি হয়েছি। আমার মনে হয় দলটি বহুদূর যাবে। পরের ম্যাচ ভুটানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code